সেটের ফলপ্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন। শনিবার সকালে ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হয়েছেন প্রায় ৩৫০০ জন। বৈধ পরীক্ষার্থী ছিলেন প্রায় ৪৮,৬০০ জন। এবারই প্রথম আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ ছিল। পরীক্ষায় বসেছিলেন ছ’জন রূপান্তরকামী। তাঁদের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছেন।

