ড্রাগ মামলায় নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের । তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি, তাঁদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে । এত কিছু সত্ত্বেও শোনা যাচ্ছিল যে, ক্লিনচিট পেয়ে গেছেন এই তিন অভিনেত্রী । তবে খবরটি ভুয়ো, জানানো হল এনসিবি-র তরফ থেকে । এজেন্সির তরফ থেকে IANS-কে জানানো হয়েছে, “একাধিক নিউজ় আর্টিকলে দাবি করা হচ্ছে যে, এনসিবি কর্তৃক যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাঁদের ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছে । এই খবর সম্পূর্ণ মিথ্যে ।” সেই এনসিবি-র অফিশিয়াল এটাও জানান যে, তদন্ত এখনও চলছে । এজেন্সি সব নিয়ম মেনেই কাজ করছে এবং কাউকে ক্লিনচিট দেওয়া হয়নি । অভিযুক্তরা এখনও এনসিবি-র ব়্যাডারেই রয়েছেন ।দীপিকা-সারা-শ্রদ্ধা ছাড়াও রকুল প্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও রয়েছেন অভিযুক্তদের তালিকায় ।

