বচ্চন পরিবারের পর এবার আরও এক বলিউড তারকার পরিবারে হানা দিল করোনা। অভিনেতা অনুপম খেরের মা, দাদা, বৌদি ও ভাইঝি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ একথা ট্যুইট করে জানিয়েছেন খোদ অভিনেতাই। জানিয়েছেন, তিনি নিজেও করোনা টেস্ট করিয়েছেন। তবে তাঁর রিপোর্ট নেগেটিভই এসেছে। তিনি আরও জানান, তাঁদের মা দুলারি খেরকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।