সোমবার লাদাখ সীমান্তে বিবাদ নিয়ে দুই দেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্তরে বৈঠক হয়েছে প্রায় ১১ ঘন্টা ধরে। কিন্তু তার মধ্যেই সিকিম সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতির ভিডিও ফুটেজ সামনে চলে এল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, হাতাহাতির মধ্যেই একজন চিনা অফিসারকে সজোরে ঘুষি মারছে এক ভারতীয় জওয়ান। মোবাইল ফোনে সেই ভিডিও তোলা হয়েছে। পাঁচ মিনিট দীর্ঘ সেই ভিডিওতে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা স্পষ্ট ধরা পড়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ভারত ও চিনের সেনার মধ্যে তুমুল বচসা চলছে। দুই তরফের সেনাই চিত্কার করছে ‘গো ব্যাক’ আর ‘ডোন্ট ফাইট’। এই ভিডিওটির সত্যতা বঙ্গনিউজ যাচাই করেনি। ভিডিওটি কখন তোলা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে এই ভিডিও সামনে আসতেই ফের হইচই পড়ে গিয়েছে।দেখুন সেই ভিডিও ফুটেজটি –

