এবারে পুজোয় রাতে কোনও বাড়তি লোকাল ট্রেন থাকছে না।  শহরতলি বা মফঃস্বল এলাকা থেকে গভীর রাতে কলকাতায় ঠাকুর দেখার যদি কেউ পরিকল্পনা করে থাকেন, তাহলে এবার তা আর হচ্ছে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার বাড়তি ট্রেন চালানোর বিষয়ে রেলের সঙ্গে কোনও আলোচনা করেনি। এখন ঠিক যেভাবে ট্রেন চলছে, পুজোর সময়েও ঠিক সেইভাবেই ট্রেন চালানো হবে। তবে ইতিমধ্যে কলকাতা মেট্রোর তরফে অবশ্য পুজোর সময়ে বাড়তি এক ঘণ্টা মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে এই বছর সারা রাত মেট্রো চালানোর কোনও পরিকল্পনা নেই।