রাত পোহালেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই জোট প্রার্থী ও সহ তার দলবলের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল কর্মী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার দক্ষিণ আলীনগরের মধ্যটোলা এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মী আলী ফরিজুল হক বয়স (৪৭)বছর। অভিযুক্তরা হল জোট প্রার্থী মানোয়ারা বিবি,তার স্বামী ডালু শেখ সহ তার দলবলের বিরুদ্ধে।