ঝাড়খণ্ডে ২২ বছরের আদিবাসী তরুণীকে টুকরো টুকরো করল হবু স্বামী। এখনও পর্যন্ত সেই দেহের ১৮ টুকরো উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সাহেবগঞ্জের একটি আদিবাসী সম্প্রদায়ের ছিলেন। নাম রুবিকা পাহাড়ি। তার স্বামী অভিযুক্ত দিলদার আনসারিকে ইতোমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। রুবিকার দেহ ৫০-রও বেশি টুকরো করে আনসারি। তারমধ্যে দেহের ১৮টি টুকরো উদ্ধার করতে পেরেছে পুলিশ। তার দেহের বাকি টুকরোগুলোর খোঁজে পুলিস। সূত্রের খবর, দু-বছর ধরে লিভ ইনে ছিলেন রুবিকা ও আনসারি। গ্রেফতারি এড়াতে তরুণীকে খুন করে টুকরো করার পর আনসারি পুলিস স্টেশনে আসে নিখোঁজ মামলা করতে। শনিবার সন্ধ্যে ৬ টায় সাঁওতালি মোমিন তলার একটি পুরনো বাড়ি থেকে তরুণীর দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ওই তরুণী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এতদিন একসঙ্গে থাকছিল।

