বুধবার ভোররাতে মুম্বইয়ের কুরলা এলাকার চিরাগ নগরের রাঠোর মেডিকেল সংলগ্ন ‘গাউসিয়া চাউল’-এ ভূমিধসে বাড়ি ভেঙে কমপক্ষে দু’জন মৃত এবং কমপক্ষে পাঁচজন আটকে পড়েছেন ৷ ভোর 3টে 48 মিনিটে এই ভূমিধসের ঘটনা ঘটে। ডিসিপি গণেশ শিন্ডে বলেন, “বৃষ্টির কারণে ঘাটকোপার থানার অশোকনগর এলাকায় ভূমিধস হয়েছে। এখনও পর্যন্ত দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে। পুলিশ ও উবিএমসি (BMC), এনডিআরএফ (NDRF) এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা রয়েছেন। ঘটনাটি ভোর 3টের দিকে ঘটে। এতে কমপক্ষে 5 জন আটকে থাকতে পারেন ৷” আহত সোহেল আনসারি এবং মোহাম্মদ আনসারিকে উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি, দু’জনকে উদ্ধার করে হাসপাতােল নিয়ে যাওয়া হলে তাঁরা মৃত বলে জানানো হয় ৷ মুম্বইয়ের মেয়র ঋতু তাউডে এবং অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার (পূর্ব শহরতলি) অবিনাশ ঢাকানেও ঘাটকোপারের ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন করেছেন । উদ্ধারকাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গজানন জাইতাপকর জানিয়েছেন, সরকার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। জাইতাপকর বলেন, “বর্ষা শুরুর আগেই বেশ কয়েকটি বাড়িকে নোটিশ দেওয়া হয়েছিল। উদ্ধারকাজ চলছে । আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি । ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ৷

