বাংলা ছবির দর্শক এতদিন বহু ধরণের ছবি দেখেছেন। এবার এক্কেবারে নতুন ধারার একটি গল্প নিয়ে আসতে চলেছে পরিচালক মলয় মন্ডলের পরবর্তী ছবি। সাসপেন্সে ভরপুর এই ছবির নাম ‘জেডি’। ছবির কাহিনীকার মলয় স্বয়ং। জেডি শুনলে আমাদের মাথায় অনেক কিছু আসতে পারে কিন্তু এর একটা মারাত্মক অন্তর্নিহিত অর্থ আছে যেটা না দেখা পর্যন্ত বোঝা যাবে না। মলয় দীর্ঘ কুড়ি বছর ডিওপি হিসেবে বহু ছবি এবং অ্যালবাম অ্যাডভার্টাইজমেন্ট এন্ড টিভি প্রজেক্টে কাজ করেছেন ,

মলয় ফুল লেন্থ ফিচার ছবি মধ্যে পড়ে দাদাগিরি, বুমেরাং(হিন্দি), পরশমনি (হিন্দি) এছাড়াও কমপক্ষে ২০০ টির উপর মিউজিক অ্যালবাম ও বহু টিভি কমার্শিয়াল, ওয়েব সিরিজ ও টিভি প্রজেক্ট এর সাথে যুক্ত। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ ও গৌতম মৃধা। পরিচালক মলয়ের সঙ্গে এর আগেও শিলাজিৎ দীর্ঘ অনেকগুলি প্রজেক্ট একসাথে করেছেন। শিলাজিৎ বলেন এরকম কনসেপ্টে এর আগে কখনও উনি অভিনয় করেননি। গল্পটির কিন্তু সেই অর্থে কোন লিনিয়ার স্টোরিটেলার সম্ভব নয় কারন এটার

মধ্যে অনেক অ্যাবস্ট্রাক্ট এবং নন লিনিয়ার ফরম্যাটে স্টোরি টেলিং থাকছে। প্রজেক্টটি নিয়ে শিলাজিত এবং মলয় দুজনেই খুবই আশাবাদী। ছবিটির ক্রিয়েটিভ ডিরেক্ট্রের দায়িত্ব সামলেছেন তরুণ কুমার সিং। স্টাইলিং ও লুকের দায়িত্বে ছিলেন শর্মিষ্ঠা দাস। স্ক্রিপ্ট লিখেছেন বিপ্লব। ছবিটি মুক্তির ব্যাপারে পরিচালককে জিজ্ঞাসা করতে উনি জানান কিছুদিন ফেস্টিভেল ঘুরিয়ে তারপর বাংলার কোনও ওটিটিতে ছবিটি রিলিজ করা হবে। তাতে প্রত্যেকে ছবিটি দেখতে পারবে।

