ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অভিযান আরও কয়েক মাস ধরে চলতে পারে ৷ এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর এই সিদ্ধান্তের জেরে বুধবার তেলের দাম চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনা বারবার শুরু হয়েও ব্যর্থ হওয়ার পর বর্তমানে তা থিতিয়ে পড়েছে । এই পরিস্থিতিতে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন । পুতিন ট্রাম্পকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যদি ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করে, তবে তার ক্ষতিকর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে । তেল খাতের নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প যুক্তি দেন, ইরানের বন্দরগুলির উপর অবরোধ – যা কোনও চুক্তি স্বাক্ষরের আগে অবশ্যই প্রত্যাহার করতে হবে বলে তেহরান দাবি জানিয়ে আসছে ৷ যা বোমাবর্ষণের চেয়েও বেশি কার্যকর বলে দাবি ট্রাম্পের ।হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্প তাঁর বিভিন্ন প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেন । এসব প্রচেষ্টার লক্ষ্য হল আন্তর্জাতিক তেলের বাজারকে স্থিতিশীল করা ৷ প্রয়োজনে বর্তমান অবরোধ আরও কয়েক মাস চালিয়ে যাওয়ার পাশাপাশি মার্কিন উপভোক্তাদের উপর এর প্রভাব ন্যূনতম রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সামিল । ইরানের বিরুদ্ধে নৌ-অভিযান প্রসঙ্গে ট্রাম্পের দাবি, “তারা এক শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছে ৷ ঠিক যেন খাবার ঠুসে দেওয়া কোনও শূকরের মতো । তাদের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে ।”