টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আর তার ১২ ঘণ্টার মধ্যেই কেশপুরে আক্রান্ত হলেন ২জন তৃণমূল কর্মী। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় তিরবিদ্ধ হন ২জন তৃণমূল কর্মী। আক্রান্ত ২ জনের নাম সঞ্জিত নায়েক ও শাহবুদ্দিন আলি। জানা গেছে, শনিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই তৃণমূল কর্মী। সেইসময় কেশপুর ২ নম্বরের বেড়া মহারাজপুর গ্রামে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাইকদুটিও। তিরবিদ্ধ অবস্থায় ওই ২ তৃণমূল কর্মীকে উদ্ধারের পর প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। হামলার ঘটনায় বিজেপির দিকেই অভিযোগ তৃণমূলের। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় স্বভাবতই আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। যদিও প্রশাসনের তরফে ভয় না পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভোটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *