গোয়ায় ছুটি কাটাতে এসে ধর্ষণের শিকার হতে হল তরুণী পর্যটককে। অভিযুক্ত পেশায় টেম্পো চালক। সূত্রে খবর, ১০-১৫ জনের একটি দলের সঙ্গে গোয়া আসেন ওই তরুণী। আশপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য একটি টেম্পো ভাড়া করেছিলেন তাঁরা। সেই টেম্পোর চালকই ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। দক্ষিণ গোয়ার পুলিস সুপার নিধিন ভালসন জানিয়েছেন, ‘গোয়া টেম্পো ভাড়া করেই ঘুরে বেড়ান পর্যটকরা। টেম্পোর চালক ওই তরুণীকে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পরেই মহিলা থানা ও পানাজি পুলিস স্টেশনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে’। এর আগে, চলতি বছরের জুন মাসে গোয়ায় ধর্ষণের শিকার এক ব্রিটিশ মহিলা। স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। অভিযোগ, উত্তর গোয়ার আরাম্বোল সুইট ওয়াটার বিচে ওই বিদেশি পর্যটককে ধর্ষণ করা হয়।
গোয়ায় ছুটি কাটাতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী! গ্রেফতার অভিযুক্ত টেম্পো চালক
Byবঙ্গনিউজ
Dec 27, 2022
