করোনা ভাইরাসের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো খবর। সাংবাদিক বৈঠকে ভুয়ো খবর রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই সব ভুয়ো খবর যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হবে। সেই মতো রবিবার ৯৬টি ভুয়ো খবর মামলায় ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ২৩০ জনকে জাল, আপত্তিকর বা হানিকারক পোস্টের জন্য সতর্কও করা হয়েছে।


