দক্ষিণ ২৪ পরগণাঃ গলার নলি কাটা অবস্থায় জোড়া মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে কুলতলিতে। তিনশো ফুট তফাতেই এই দুই দেহ ঘিরে রহস্য ঘনিভূত হয়েছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার কুলতলির মেরীগঞ্জের ২ গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, ওই এলাকায় পিয়ালি নদীর চর থেকেই উদ্ধার হয়েছে মৃতদেহ দুটি। একটি দেহ গতকাল রাতেই উদ্ধার হয়েছিল। অন্যটি আজ শুক্রবার ভোরে উদ্ধার করে পুলিস। তবে এখনও পর্যন্ত মৃত ওই দুই মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।