করোনা ভাইরাসের সংক্রমণ রোখা ও প্রশাসনিক নির্দেশ পালনের জন্য জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন মুখ্যসচিব রাজীব সিনহা। আজ বেলা ১২টা থেকে নবান্নে শুরু হয়েছে ওই ভিডিও কনফারেন্স। বৈঠকে লকডাউন চলাকালীন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নির্দেশিত ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে মাস্ক পড়া আবশ্যিক শীর্ষক নির্দেশিকার বিষয়েও আলোচনা হবে। অন্যদিকে, এদিন বিকেল সাড়ে চারটের সময় রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে। কলকাতার আশপাশের মন্ত্রীরা বৈঠকে উপস্থিত থাকবেন। করোনা ভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূমনে করা হচ্ছে।