কলকাতায় জরুরি অবতরণ করল গুয়াহাটিগামী এক বিমান। বুধবার সকালে বিমান অবতরণ করে। বিমানটিতে ছিলেন ১৮৩ জন যাত্রী। জানানো হয়, বিমানের জ্বালানিতে লিক রয়েছে বলে সন্দেহ হচ্ছে পাইলটের। সেই কারণেই পাইলট পাইলট কোনওরকম ঝুঁকি না নিয়ে গুয়াহাটিগামী বিমানটি জরুরি অবতরণ করেন কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে জল ট্যাংকারের কাছে ফুটো দেখতে পান ক্যাপ্টেন। এরপরই কলকাতা ATC এর সাথে যোগাযোগ করে তড়িঘড়ি বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। কলকাতা বিমানবন্দরে ২৮ নম্বর বে-তে রাখা আছে বিমানটি। মেরামতির কাজ চলছে বিমানে।

