আজ সকালে ঝাড়খন্ডে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৯ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।    বাসটি ছত্রিশগড় থেকে গাড়োয়ার দিকে যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। উপত্যকার ওই খাদের কাছে ওইভাবে যাওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারান চালক। জেলা পুলিস সুপার শিবানী তিওয়ারি জানালেন, বাসের জানলা ভেঙে হতাহতদের উদ্ধার করেছে পুলিস। এখন পর্যন্ত খাদের ভিতর থেকে ৬টি দেহ টেনে বের করা হয়েছে। ৪৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে উদ্ধারকাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *