দার্জিলিংঃ ভারী বর্ষণে বাড়ি ধসে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ় দম্পতির। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে দার্জিলিং-এর পুবুং ফাটকে। ধস নেমে বাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন ৬০ বছরের কুমার লোপচান এবং তাঁর স্ত্রী, ৫৫ বছরের বলকুমারী লোপচান। হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার শব্দে প্রতিবেশীরা ঘটনাস্থেল ছুটে যান। তাঁরাই জোরবাংলো থানায় খবর দিলে পুলিস গিয়ে জখম লোপচান দম্পতিকে উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। তার ফলেই এই ধস বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *