নয়াদিল্লিঃ আজ থেকে সারা দেশের মোট ৮০টা শহরে শুরু হল লকডাউন। কোভিড ১৯–এর সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মৃত্যু হয়েছে ৭জনের। সারা দেশে এপর্যন্ত মোট ৭৫টা জেলা করোনার কোপে। সেই ৭৫টা জেলার ৮০টা শহরেই লকডাউন চলছে। লকডাউন চলবে আগামী ৩১ তারিখ পর্যন্ত। সোমবার সকাল থেকে ৩১ তারিখ পর্যন্ত শুধু মালগাড়ি ছাড়া মেট্রো সহ সব ধরনের যাত্রীবাহী ট্রেন বাতিলের কথা রবিবারই ঘোষণা করে দিয়েছিল রেল। ফলে সোমবার সকাল থেকেই দেশের প্রায় সর্বত্র যেন অঘোষিত বন্ধের চেহারা। আন্তঃরাজ্য বাস পরিবহনও বন্ধ। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড পুরোপুরি লকডাউন। গুজরাট, পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন। দিল্লিতে শুধু ২৫ শতাংশ বাস, অটো, ট্যাক্সি পরিষেবা চলছে বলে জানিয়েছেন দিল্লি পরিবহন কর্পোরেশন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

