বছরের প্রথম দিনেই রক্তাক্ত উপত্যকা। নৌসেরা সেক্টরে অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ হলেন ২ ভারতীয় জওয়ান। বুধবার ভোররাতে নৌসেরা সেক্টরে পাক-অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন রাজৌরি জেলার খারি থারায়ত জঙ্গলে প্রবেশ করে জঙ্গিরা। এরপেরই সার্চ অপারেশন শুরু করে জঙ্গিরা। তল্লাশি চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ। এই সংঘর্ষ চলার সময়ই শহিদ হন ২ ভারতীয় সেনা জওয়ান।

