কলকাতাঃ জ্যোমাটোর মুসলমান ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে অস্বীকার করেন অমিত শুক্লা৷ ডেলিভারি বয় সংখ্যালঘু, এই অজুহাত দেখিয়ে খাবারের অর্ডার বাতিল করে দেন তিনি। কিন্তু যতই ধর্ম নিয়ে ভেদাভেদ করুন, তিনি নিজে যে ধোয়া তুলসিপাতা নন, তা বোঝালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তসলিমা নাসরিনকে করা একটি উক্তিতে তিনি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেটি সম্প্রতি স্বস্তিকা টুইটারে শেয়ার করেছেন। সঙ্গে অমিতকে নরমেগরমে তীব্র আক্রমণ শানাতেও ছাড়েননি অভিনেত্রী। বছর খানেক আগে তসলিমা নাসরিন টুইটারে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তোলা। ছবির নিচে অমিত কমেন্ট করেছিলেন, “তোমার স্তন দু’টি অসাধারণ। আশা করি আমার বক্তব্য তোমার ভাল লাগবে।” এই ছবি ও কমেন্টের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেন স্বস্তিকা। লেখেন, “অমিত শুক্লা স্তনের প্রতি মোহগ্রস্ত। সেটা হিন্দু নারীর স্তন কি মুসলিম মহিলার স্তন, তা নিয়ে তাঁর কিছু এসে যায় না। কিন্তু যখন খাবারের প্রসঙ্গ আসে, তাঁর হিন্দু ডেলিভারি বয় চাই। এই ধরনের মানুষকে কি সব জায়গা থেকে বয়কট করা উচিত নয়?” স্বস্তিকার এমন মন্তব্যের পর নেটিজেনরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *