banganews.net

করোনার জেরে লকডাউন। তাই ট্রেন চলাচল বা অন্যান্য পরিবহন পরিষেবা বন্ধ। ফিরে আসতে পারবেন নিজেদের বাড়িতে। তাই লকডাউন খোলা পর্যন্ত অপেক্ষা করছিলেন বিহারে। কিন্তু লকডাউনের মেয়াদ বাড়তে পারে এমন আঁচ করে সাইকেল চেপেই বিহার থেকে নদিয়ার উদ্দেশে রওনা দেন ১১ জন ফেরিওয়ালা। ৬০০ কিলোমিটার দূরে বাড়ি। পথ না পেয়ে শেষমেশ সাইকেল নিয়েই বিহারের সুফলা জেলার মহাবীরচক থেকে নদিয়ার দেবগ্রামে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা।