টিটাগড়ঃ করোনা ভাইরাস মোকাবিলায় লড়ছে সারা বিশ্ব। কীভাবে এই ভাইরাসকে দমন করা যায়, ভাবছেন বিজ্ঞানীরা। গবেষকরা ভ্যাক্সিন তৈরির চেষ্টায় রত। কিন্তু এসবের মধ্যেই নয়া টোটকা! লাগবে না মাস্ক, কোনও ভ্যাস্কিন। যেখানে করোনার প্রতিষেধক বার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা, সেখানে ৭ দিনের মধ্যে ওষুধ তৈরি করে দেওয়ার দাবি করছেন স্বামী আত্মস্মরণানন্দ। বিস্মিত এলাকাবাসীও।ইতিমধ্যেই এই খবর পৌঁছেছে বারাকপুরের সিপি মনোজ ভর্মার কাছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

