অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে রক্ত ঝরল বাংলায়। মুর্শিদাবাদের জলঙ্গিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি। এ ঘটনায় জখম হয়েছেন আরও ৩ জন। জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, সকাল ৯টায় সাহেবনগর এলাকায় সিএএ ও এনআরসির বিরোধিতায় পথ অবরোধ শুরু হয়। সেখানেই দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলে বলে অভিযোগ। বেশ কিছু গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আক্রান্তদের একাংশের অভিযোগ, জলঙ্গি উত্তর চক্রের তৃণমূলের ব্লক সভাপতি তাহেরউদ্দিন মণ্ডলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে শাসকদলের পাল্টা দাবি, কংগ্রেস ও বিজেপিই হামলা চালিয়েছে। এ ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুর রেজ্জাক বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সর্বৈব মিথ্যা ’’। অন্যদিকে, মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘‘তৃণমূলের গুন্ডাবাহিনী করেছে।