কলকাতাঃ হাইল্যান্ড পার্ক ক্রসিংয়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালক যুবকের। মৃতের নাম প্রবীর দাস (৩৫)। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে হাইল্যান্ড পার্ক ক্রসিংয়ের কাছে সার্ভিস রোডে। প্রাথমিকভাবে অনুমান, গর্তে পড়ে যায় বাইকটি। ছিটকে পড়েন তিনি। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রতীকী ছবি।

