গান ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গান রেকর্ডের আমন্ত্রণ পাচ্ছেন রানাঘাটের রানু। এ বার তাঁকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া। আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। সেই ছবিরই ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। গান সেই রেকর্ডের ভিডিয়ো বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া। তার পর ফের ভাইরাল হয়েছে রানুর ভিডিয়ো। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় ২ লক্ষের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *