মালদা, হক জাফর ইমামঃ মহদিপুর সি এ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় ১৩ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়। আগামী তিন বছরের জন্য গঠিত হয় এই নতুন কমিটি। তিন বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রসেনজিৎ ঘোষ এবং সেক্রেটারি নির্বাচিত হন ভূপতি মন্ডল। এছাড়াও এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাস দাস, সেরাজুল ইসলাম, দীপক সরকার, চন্দন ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি ভূপতি মন্ডল জানান আগামী তিন বছরের জন্য ১৩ জন সদস্য কে নিয়ে আজ নতুন কমিটি গঠিত হয়। আন্তর্জাতিক সীমান্তে আমদানি-রপ্তানি বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান এবং সামাজিক বিভিন্ন কার্যকলাপ নিয়ে তাদের এই সংগঠন বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছেন। আগামী তেও তাদের সংগঠন আমদানি রপ্তানি ব্যবসায় যুক্ত ব্যবসায়ীদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবে তাদের এই সংগঠন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *