আজ পুরানো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন রাজ্য বিজেপি-এর সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” নিয়ে মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী । বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷” এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটিবাজ বলে কটাক্ষ করে বলেন, “২০০৫ সালে লোকসভায় মমতা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন । সেই সময় তিনি বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে প্রবেশ করে ভোটার লিস্টে নাম তুলছে এবং সেই সময়কার শাসকদল তাঁদের সহযোগিতা করছে । এখন সেই বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে পালটি খাচ্ছেন রোহিঙ্গা ও লুঙ্গি বাহিনীর জন্য ৷”


