শুক্রবার মেট্রো রেলের ইঞ্জিনিয়রদের একটি বড় দল সেই কাজ খতিয়ে দেখলেন। কাজের অগ্রগতি দেখতে অন্তত ৩০ জন ইঞ্জিনিয়র এদিন বরাহনগর স্টেশনে যান।  ৩০ জনের পরিদর্শক দল দেখেই অনেকে আশাবাদী। মেট্রো রেলের কর্তারাও বলছেন, এবার আর বিশেষ দেরি হবে না। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হবে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর। সন্দেহ নেই এই পরিষেবা চালু হলে হুগলি ও হাওড়ার একটা বড় অংশের মানুষ যাঁরা নিয়মিত মধ্য, উত্তর ও দক্ষীন কলকাতায় কাজে যান তাঁদের বড় সুবিধা হয়ে যাবে।  কবে শুরু হবে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো? সে ব্যাপারে কোনও সময়সীমা না জানালেও, কাজের গতি দেখে অনেকেই মনে করছেন যত দ্রুত সম্ভব এই পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।