কলকাতাঃ  আজ বিকেলে ধর্মতলার কাছে লেনিন সরণীতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। লেনিন সরণীতে হিন্দ সিনেমার নিকটবর্তী হিন্দুস্তান বিল্ডিংয়ের ছাদে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দূর থেকেও দেখতে পাওয়া যায়। ভেঙে পড়তে থাকে বহুতলের চাঙর। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।  তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আর তাই দমকলকর্মীরা পাশের বহুতলগুলিতে উঠে আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘিঞ্জি এলাকা এবং আরও অনেক বহুতল থাকায় আগুন ছড়িয়ে যাতে না পড়ে, সেদিকে খেয়াল রাখছেন দমকলকর্মীরা। তবে উপরের দু’‌টি তলে আগুন ছড়িয়ে পড়েছে। আরও বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্সও। তবে এখনও পর্যন্ত বহুতলে কারোর আটকে পড়ার খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *