হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার হল ৪ জেএমবিআই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা এবং হাওড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিসের এসটিএফ। এদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং একজনের বাড়ি বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ইসলামিক স্টেট(আইএস) অনুপ্রাণিত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জামায়েতুল মুজাহিদ্দিন বাংলাদেশ (জেএমবি) নিয়ে সম্প্রতি বাংলাদেশ সরকার তৎপরতা বাড়িয়েছে। চলছে ব্যপক ধরপাকড়। ফলে গ্রেফতারি এড়াতে তিন বাংলাদেশি জঙ্গি ভারতে পালিয়ে এসেছিল। তাদের থেকে উদ্ধার হয়েছে জেহাদি বই , ভিডিও এবং ছবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *