অস্ট্রেলিয়ার ওয়াল্লান শহরে মেলবোর্ন-সিডনি রুটে একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন মৃত্যু হয়েছ এবং আহত হয়েছে ১১ জন। অস্ট্রেলিয়া পুলিশ জানায়, ট্রেনটি ১৫৩ জন যাত্রী নিয়ে লাইনচ্যুত হয়। নিহতরা দুজনই ট্রেনটির চালক বলে জানা গেছে। এই দুর্ঘটনায় বিষয়ে পুলিশ কর্মকর্তা পিটার কোগের বলেন, আমরা খুব ভাগ্যবান যে সেখানে খুব বেশি লোকজন হতাহত হয়নি। তবে পরিস্থিতি এর চেয়ে আরো খারাপ হতে পারতো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিডনি-মেলবোর্ন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে ।

