হক জাফর ইমাম, মালদা: মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে পৌরবাসীর জল সংকট মোকাবিলায় ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের তরু বালা পার্কে উদ্বোধন করা হয় একটি পানীয় জল সরবরাহ পাম্পের। শুক্রবার সকাল ১১টার সময় নারকেল ফাটিয়ে পানীয় জলের পাম্প টির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। জানা যায় এই পাম্প এর মাধ্যমে ৫ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হবে। ওয়ার্ড বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই পাম্পের। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ কে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড বাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *