হক জাফর ইমাম, মালদা: রাজ্য সরকারের সহযোগিতায় অরণ্য সপ্তাহ উপলক্ষে বনমহোৎসব -২০১৯’ পালন হয় মালদা বাঙ্গীটোলা হাইস্কুলে । অনুষ্ঠানের শুভ সূচনা করেন কালিয়াচক রেঞ্জের ফরেষ্ট রেঞ্জ অফিসার সত্য সুন্দর দেবনাথ ।উপস্থিত ছিলেন কালিয়াচক রেঞ্জের বিট অফিসার ইন্দ্রজিত্ দাস মালদা জেলার ফরেট বিট অফিসার সমর চন্দ্র সরকার ও বি এস এফ আধিকারিক শিবনাথ পান্ভে সিকিমুদ্দিন সেখ। বর্তমান সময়ে গাছ লাগানো এর প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তার ভাষণে তুলে ধরেন ফরেষ্ট রেঞ্জ অফিসার সত্য সুন্দর দেবনাথ। এর পর ছাত্র ছাত্রী রা ও পথ চলতি উৎসাহী মানুষদের মধ্যে চারাগাছ বিলি করেন। বিদ্যালয়ের আশে পাশে চারাগাছ লাগানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক বৃন্দ। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ে অঙ্কন কুইজ সহ প্রতিযোগিতা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *