নোভেল করোনা ভাইরাসের আবহের মধ্যেই আবির্ভাব হল হন্তা ভাইরাসের। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ‘শেনডং প্রদেশ থেকে ইউন্নান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।’ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভূক্ত হন্তাভাইরাস। ইঁদুর ও কাঠবেড়ালিদের শরীরে থাকে এটি। এছাড়া আক্রান্ত রোগীর মূত্র ও মল এবং ইঁদুরের লালা থেকেই সংক্রমিত হয়। মূলত ইঁদুর ও কাঠবেড়ালি খাওয়ার ফলেই মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার ৩৮ শতাংশ। এই রোগে আক্রান্তদের হান্টা পালমোনারি সিনড্রোম (HPS) ও রেনাল সিনড্রোমের সঙ্গে জ্বরও হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে হতে পারে জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা।