উত্তর ২৪ পরগণাঃ উত্তর ২৪ পরগণার ভাটপাড়া এলাকার কাঁকিনাড়ার রামনগরে বোমা ফেটে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম বিশ্বনাথ সরকার (৫৫)। ভোর রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রাম নগর কলোনি এলাকায় স্থানীয় একটি ক্লাবের ছাদে বোমা বাঁধতে গিয়ে সেই বোমা ফাটলে মারাত্মক জখম হন বিশ্বনাথ। ওই বৃদ্ধকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে  আশঙ্কা জনক হওয়ায় তাকে রাতেই কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভোর রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।পুলিশের প্রাথমিক অনুমান, বোমা তৈরি করতে গিয়েই বিপত্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *