ভাটপাড়ায় নতুন করে কোনও অশান্তি ঘটেনি। নতুন পুলিস কমিশনার নিয়োগের পর লক্ষ্য করা যাচ্ছে পুলিসের বাড়তি তত্পরতা। এলাকায় চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আজ ভাটপাড়ায় নিহতদের বাড়িতে যাবেন বিজেপির প্রতিনিধি দল। সকালে ওই দুই বিজেপি কর্মীর বাড়ির কাছের গলিতে র‍্যাফ মোতায়েন করা হয়েছে।বারাকপুর কমিশনারেটের নতুন পুলিস কমিশনারের দায়িত্ব নিয়েছেন মনোজ ভার্মা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এলাকায় শান্তি বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ ভাটপাড়া যাচ্ছে ৩ সদস্যের বিজেপির সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। এছাডা়ও থাকছেন সাংসদ সত্যপাল সিং ও সাংসদ বিডি রাম। এরা দুজনই প্রাক্তন পুলিস কর্তা। সত্যপাল সিং মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার ও বিডি রাম ঝাড়খণ্ডের প্রাক্তন ডিজি।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *