দরজা খোলা অবস্থাতেই ছুটল এসি মেট্রো। উত্তেজনা ছড়াল বুধবার সকাল ১০.৩৬ মিনিটের দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রোয়। ব্যস্ত সময় দমদমে দাঁড়িয়ে কবি সুভাষগামী একটি মেট্রো। প্রত্যেকটি কামরা স্বাভাবিকভাবেই ভিড়ে ঠাসা। যাত্রীরা উঠে গেছেন মেট্রোয়। কিন্তু মেট্রো ছাড়ছে না। প্রায় ১৫ মিনিট একইভাবে স্টেশনে দাঁড়িয়েছিল মেট্রোটি। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি যাত্রীরা। পরে দেখা যায়, শেষ থেকে তিন নম্বর কামরার দরজাটি বন্ধ হচ্ছে না। এখনও পর্যন্ত এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *