আসন্ন পুরভোটের মুখে দলের জনসংযোগ আর প্রচারের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রণকৌশল বের করছে তৃণমূল। দিদিকে বলোর পর এবার নয়া কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বাংলার গর্ব মমতা’। আর কিছুক্ষণের মধ্যে তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি, বুথ থেকে জেলাস্তরের সাংগঠনিক নেতৃত্ব এবং শাখা সংগঠনের বাছাই করা প্রতিনিধিদের উপস্থিতিতে ‘বাংলার গর্ব মমতা’-র আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দলের প্রচার কৌশল নির্ধারণে প্রশান্ত কিশোরের পেশাদার সংস্থার সুপারিশ মেনে গত জুলাইতে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল।