হক জাফর ইমাম, মালদা: ধান রোপন করতে গিয়ে জমিতে বজ্রপাতে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলেরর বেলাহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতা গৃহবধূর নাম চন্দনী রাজবংশী। বয়স ৩২। বাড়ি ওই এলাকাতে। জানা যায় মঙ্গলবার বিকেলে স্থানীয় এক ব্যক্তির জমিতে আমন ধান রোপন করতে গিয়েছিলেন ওই গৃহবধূ। ঠিক সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। জানা যায় ভিলেজ পুলিশ এর মাধ্যমে মালদা থানার পুলিশ খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে বুধবার মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *