হক জাফর ইমাম, মালদাঃ নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে আত্মঘাতী হলেন এক গৃহ শিক্ষক। বুধবার সকালে ওই গৃহশিক্ষকের ঝুলন্ত দেহ আম বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার বৌরগাছি ২ গ্রাম পঞ্চায়েতের রাজাদিঘী গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত যুবকের নাম মন্টু মন্ডল (২৬)।  তার বাড়ি রাজাদিঘী এলাকায়। সে দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় বিভিন্ন বেসরকারি এবং সরকারি হাসপাতালে চিকিৎসা করেও  সুস্থ হয়ে উঠতে পারেনি ।  তার কারণেই সে যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয়েছেন । মঙ্গলবার গভীর রাতে এই ঘটনার পর বুধবার ভোরে পরিবারের লোকেরা ওই গৃহশিক্ষককে তাদেরি এক আম বাগানে ঝুলন্ত দেহ দেখতে পাই। সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। স্থানীয় থানার পুলিশ এসে মৃত গৃহশিক্ষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *