আজ সকালে নৈহাটির দেবক এলাকার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু ও আট জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার অঞ্চলজুড়ে মৃদু ভূকম্পন অনুভূত হয়। শুধু তাই নয়, গঙ্গার অন্য পারের হুগলির বাসিন্দারাও কেঁপে ওঠেন বিস্ফোরণে। চুঁচুড়ার প্রেমনগর, আখনবাজার-সহ একাধিক এলাকার মানুষ জানিয়েছেন, তাঁরাও কম্পন অনুভব করেছেন। আতঙ্কিত হয়ে পড়েন দু’পাড়ের বাসিন্দা।

