পূর্ব-বর্ধমানঃ বুদ্ধগয়া বিস্ফোরণের মূল মাথা এবার এসটিএফের জালে। ধৃতের নাম আবদুল রহিম। আজ তাকে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। আবদুল রহিমের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে। উল্লেখ্য, ২০১৮ সালের বুদ্ধগয়া বিস্ফোরণে এর আগে এসটিএফ-এর জালে ধরা পড়েছে আবদুল ওয়াহাব ও মৌলানা ইউসুফ। এই বিস্ফোরণে জেএমবি ধুলিয়ান মডিউলকে কাজ লাগিয়েছিল কওসর। এই মডিউলের মাথাতেই ছিল রহিম। বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সাহায্য করত রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *