বাঁকুড়াতে ঢুকতে আর বাঁধা নেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে ঢোকার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার বাঁকুড়ায় ঢোকার উপর নিষেধজ্ঞা উঠলো হাইকোর্টে। টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মামলায় লোকসভা নির্বাচনের আগেই হাইকোর্টের নির্দেশে এই জেলায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এবারের লোকসভা নির্বাচনে দলবদল করে বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। তারই একটি মামলায় সৌমিত্র খাঁ বাঁকুড়া জেলায় যেতে পারবেন না বলে জানায় হাইকোর্ট। বিষ্ণুপুরে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেন সৌমিত্র। এরপরই তিনি ফের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানান বিষ্ণুপুরের সাংসদ। শুক্রবার সেই আবেদনে সারা দিয়ে সৌমিত্রের বাঁকুড়া জেলায় ঢোকার ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *