কলকাতা হাইকোর্টে বনগাঁ মামলার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত সরকারি আইনজীবীদের। আজ আদালতে গঙ্গারামপুর নিয়ে মামলার শুনানির সময় সরকারি আইনজীবীরা এজলাস বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দেন। এদিনই বনগাঁ মামলার শুনানির কথাও ছিল। বয়কটকারী সরকারি আইনজীবীদের অভিযোগ বিচারপতি চট্টোপাধ্যায় মামলা চলাকালীন রাজনৈতিক মন্তব্য করেছেন। ফলে এই বিচারপতির কাছ থেকে তারা সুবিচার প্রত্যাশা করেন না বলেও জানিয়ে দেন। সরকারি আইনজীবীদের তরফে ভাস্কর বৈশ্য জানিয়েছেন, এব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *