নয়াদিল্লিঃ আজ একাধিক টলিউড তারকা এদিন বিজেপিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালেই তাঁরা দিল্লি উড়ে গিয়েছেন। বিকেলে দিল্লির বিজেপি সদর দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। এই দলে রয়েছেন, অভিনেত্রী পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গুলী, অরিন্দম হালদার সহ কয়েকজন সিনেমা জগতের

তারকা। পাশাপাশি বিজেপিতে যোগ দিচ্ছেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র,  রূপা ভট্টাচার্য সহ একঝাঁক জনপ্রিয় টেলিভিসন তারকা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র সহ মুকুল রায় , রাহুল সিনহার উপস্থিতিতে এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তাঁরা। দেখুন ভিডিও –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *