আজ উত্তরপ্রদেশের সোনভদ্রে আটক প্রিয়াঙ্কা গান্ধি। নারায়ণপুরে আটকানো হয় প্রিয়ঙ্কা গান্ধিকে। গুজ্জর ও গোন্ড সম্প্রদায়ের মধ্যে এই বিবাদের জেরে এলাকা রণক্ষেত্রের আকার নেয় এবং সোনভদ্রে জমি বিবাদে নিহত ১০ জন। আহত হন ২৪ জনেরও বেশি। তাই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা।  তখন তাঁর গাড়ি আটকাল উত্তরপ্রদেশ পুলিশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে মির্জাপুরের কাছে আটকায় যোগীর পুলিশ। প্রতিবাদে রাস্তাতেই ধরনায় বসেন প্রিয়াঙ্কা। জানা গিয়েছে, সোনভদ্র জেলায় জমি বিবাদে নিহত আদিবাসীদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। সেই পথেই তাঁকে আটকায় পুলিশ।  এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *