বিজেপি–কে রুখতে বাম ও কংগ্রেসকে নিয়ে একসঙ্গে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় মমতা বলেছেন, ‘‌বাংলাকে দুয়োরানীর চোখে দেখছে কেন্দ্রের বিজেপি সরকার। সমান্তরাল প্রশাসন চালাচ্ছে। গত ৪–‌৫ বছর ধরে এই চেষ্টা করে আসছে। দেশটাকে টুকরো টুকরো করছে।’‌ এ কথা বলার পরেই বাম ও কংগ্রেস সদস্যদের উদ্দেশে মমতা বলেন, ‘‌বাংলার গণতন্ত্রকে কলঙ্কিত করছে বিজেপি। তাই আবার বলছি, আমাদের একসঙ্গে এর বিরুদ্ধে লড়াইয়ে আসা দরকার। আমরা ২৩টি রাজনৈতিক দল এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে। সেটা আমাদের চালিয়ে যেতে হবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *