কলকাতাঃ সব্যসাচী দত্তকে নিয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে দিতে পারে তৃণমূল কংগ্রেস। এদিন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে ঘাসফুল শিবির আনতে চলেছে অনাস্থা প্রস্তাব। মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রাস্তাব আনতে চলেছেন তৃণমূল কাউন্সিলররা। জানা গিয়েছে, অনাস্থা আনবার জন্য যে এক তৃতীয়াংশ কাউন্সিলরের সমর্থন লাগে ,তা ইতিমধ্যেই তৃণমূল পেয়ে গিয়েছে। ২৮ জন কাউন্সিলর অনাস্থা আনবার নথিতে স্বাক্ষর করেছেন। এদিন দুপুরে ২৮ জন কাউন্সিলরের এই অনাস্থা প্রস্তাব জমা পড়বে বিধাননগরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কাছে। এদিকে, সোমবার থেকেই বলে আসছেন, অনাস্থা আনলে কী হতে পারে তা সময়ই বলবে। এমন এক পরিস্থিতিতে রাজ্য রাজনীতি কোন নাটকীয় মোড় নেয় সেদিকে নজর গোটাা বাংলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *