আজ সকাল পর্যন্ত মুজাফ্‌ফরপুরে এনসেফ্যালাইটিসে মৃত শিশুদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮। এসকেএমসিএইচ হাসপাতালের সুপার সুনীল কুমার সাহি জানিয়েছেন, শুধু তাঁদের হাসপাতালেই ৮৯ জন শিশু এদিন সকাল পর্যন্ত মারা গিয়েছে। বাকিরা মারা গিয়েছে কেজরিওয়াল হাসপাতালে। সাহি আরও জানিয়েছেন, এসকেএমসিএইচ-এ ভর্তি ৩৩০ জন শিশুর মধ্যে ১৪৫ জনকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। এদিন সকাল ১০.‌৪৫ মিনিট নাগাদ এসকেএমসিএইচ হাসপাতাল পরিদর্শনে যান মু্খ্যমন্ত্রী নীতীশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *